Home / দেহ-মন / যোগব্যায়াম

যোগব্যায়াম

শারীরিক ও মানসিক প্রশান্তির অন্যতম গতিপথ যোগব্যায়াম। নিয়মিত যোগব্যায়াম আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়। পাশাপাশি এটি হৃদপিণ্ড, ফুসফুস, যকৃৎ, কিডনি, পাকস্থলী ইত্যাদি দেহের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গকে সুন্দরভাবে কাজ করতে সাহায্য করে। যোগব্যায়ামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি দেহের মাংসপেশির কোনোরকম বৃদ্ধি ছাড়াই পুরো দেহে রক্ত সঞ্চালন বাড়‍ায়, শ্বাসতন্ত্র নিয়ন্ত্রণ করে, কোষ ও কলায় পুষ্টি যোগায়, শরীরের বর্জ্য নিষ্কাশন ও শরীরের সব অংশে অক্সিজেন সরবরাহ করে।

প্রতিদিন মাত্র ২০ মিনিটের যোগাসন আপনার দেহ-মন ফুরফুরে করতে সক্ষম। এজন্য প্রয়োজন একাগ্রতা, ইচ্ছে আর অনুশীলন।

প্রাণায়াম
প্রক্রিয়া: দু’পায়ের পাতা জড়ো করে দাঁড়ান। দু’হাতের ফিঙ্গার ক্রস করে হাতের পাতা চিবুকের নিচে রাখুন। দুই কুনুই সমান্তরালভাবে বুকের ওপর থাকবে। এবার নাক দিয়ে যতটা সম্ভব গভীর শ্বাস নিন। লম্বা শ্বাস নেওয়ার সময় মনে মনে এক-ছয় গুনতে থাকুন। গুনতে গুনতে দু’হাতের কুনুই দু’পাশ থেকে যতটা সম্ভব উপরে তুলে দিন। এবার দম ছাড়তে ছাড়তে হাত নামিয়ে আনুন।

উপকারিতা
** ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে। যাদের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষ ফলদায়ক।
** হৃৎপিণ্ড সুস্থ থাকে।
** মনোযোগ বাড়ে।
** বডি রিল্যাক্সড থাকে এবং এনার্জি বৃদ্ধি করে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.