Home / গৃহসামগ্রীর যত্ন / আয়নাকে ঝকঝকে করে ফেলার কৌশল

আয়নাকে ঝকঝকে করে ফেলার কৌশল

আয়না ছাড়া কি আমাদের একদিনও চলে? আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে বস্তুটি তা হল আয়না। কিন্তু আয়না একবার ময়লা হলে তা আবার নতুনের মত করে তোলা সম্ভব হয় না। তা যতই দামি লিকুইড দিয়ে পরিষ্কার করা হোক না কেন দাগ কিছুটা রয়েই যায়। চিন্তা নেই, ঘরোয়া কিছু উপায়ে আয়নার ময়লা দূর করে নতুনের মত ঝকঝকে করে তোলা সম্ভব। আসুন তাহলে জেনে নেয়া যাক উপায়গুলো।

ভিনেগার
আয়নাকে নতুনের মত ঝকঝকে করতে ভিনেগারের তুলনা হয় না। একটি বোতলে এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ পানি ভালো করে মিশিয়ে নিন। এবার ভিনেগারের মিশ্রণটি দিয়ে আয়নার ওপর স্প্রে করুন। এতে আয়নাটা আবার নতুনের মত হয়ে উঠবে।

বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে খব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়লা দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন, আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।

সংবাদপত্র
বাসায় রাখা সংবাদপত্র দিয়েও আয়নাকে নতুনের মত করে তোলা সম্ভব। পানিতে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন। এবার নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনি চাইলে ভিনেগার মেশানো পানিতেও সংবাদপত্র ভিজিয়ে নিতে পারেন। এটি আপনার আয়না নতুনের মত করে দিবে।

ডিস্টিল্ড ওয়াটার
সাধারণ পানির চেয়ে ডিস্টিল্ড ওয়াটার দিয়ে আয়না ভাল পরিষ্কার হয়। একটি কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন। এটি প্রতিদিন ব্যবহারে আয়না চকচকে হয়ে উঠবে।

শেভিং ক্রিম
বাথরুমের আয়নায় পানি পড়ে পড়ে দাগ পড়ে যায়। যা ওঠানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপর দিয়ে মুছে ফেলুন। দেখবেন পানির সব দাগ উঠে গেছে। তবে মনে রাখবেন, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.