Home / টিপস্ / ঘরেই তৈরি করুন বিশুদ্ধ গোলাপজল

ঘরেই তৈরি করুন বিশুদ্ধ গোলাপজল

প্রাচীন কাল থেকেই খাবারে ও রূপচর্চায় গোলাপজল ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিংবা রান্নার ঘ্রান বৃদ্ধি করতে গোলাপ জলের জুড়ি নেই। সাধারণত বাজার থেকেই কিনে গোলাপ জল ব্যবহার করে থাকেন সবাই। কিন্তু বিশুদ্ধ মেলে কি? বিশুদ্ধতা পেতে ঘরেই তৈরি করে নিতে পারেন গোলাপ জল। খুব সহজেই গোলাপ জল তৈরি করা যায় ঘরে। আসুন জেনে নেয়া যাক ঘরে গোলাপ জল তৈরির প্রাচীন ও ঐতিহ্যবাহী সেই পদ্ধতিটি।
একটি তাজা গোলাপ থেকে শুধুমাত্র পাপড়ি গুলো নিয়ে নিন। গোলাপের পাপড়ি গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি পাত্রে পাপড়ি গুলো রেখে সেখানে ফোটানো বিশুদ্ধ পানি ঢালুন। খুব বেশি পানি দেবেন না। কেবল মাত্র পাপড়ির ওপর পর্যন্ত পানি দেবেন। এরপর পাত্রটিকে মাঝারী আঁচে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিন। গোলাপের পাপড়ি রঙ হারালে এবং পানির উপরে হালকা তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন। গোলাপ জল ঠান্ডা করে একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিলে দীর্ঘ দিন ভালো থাকে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.