Home / চুলের যত্ন / কলার হেয়ার প্যাকে চুল লম্বা হবে খুব দ্রুত!

কলার হেয়ার প্যাকে চুল লম্বা হবে খুব দ্রুত!

চুল যেন বাড়তেই চায় না, আজকাল এই অভিযোগ অনেকেরই! দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। চুল দ্রুত লম্বা করতে চান খুব দ্রুত? তাহলে বেছে নিন ফলের গুণাগুণ। শিখে নিন কলা দিয়ে খুব সহজ  হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে দীঘল ও কালো।

চুলের জন্য উপকারী কলা

কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সাথে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুদিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন।

যা যা লাগবে-

২টি চটকে নেয়া কলা,
১টি ডিমের কুসুম,
১ চা চামচ পাতি লেবুর রস

যেভাবে ব্যবহার করবেন-

-তিনটি উপাদান ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
-এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন।
-একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন।
-এভাবে রাখুন ১ ঘণ্টা। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.