Home / রেসিপি / গরুর মাংসের ভূনা খিচুড়ি

গরুর মাংসের ভূনা খিচুড়ি

উপকরণ :

গরুর মাংস —-    ১/২ কেজি
আদা বাটা     —– ১ টেবিল চামচ
পোলাওর চাল —-২ কাপ
রসুন বাটা —- ১ চা চামচ
মুগ ডাল —-১/২ কাপ
মসুর ডাল     —- ১/২ কাপ
পেয়াজ বাটা —- ১ টেবিল চামচ
ধনে বাটা —- ১ চা চামচ
এলাচ —- ২ টি
পানি     —- ৬ কাপ
দারুচিনি —- ২-৩ টি
লং —- ২-৩ টি
লবণ     —- পরিমাণমতো ।

প্রণালী :

১। চাল ও ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
২। মাংসে তেল ছাড়া বাকী সব উপকরণ মাখাতে হবে।
৩। হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন।
৪। ভালমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
৫। মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
৬। পানি শুকিয়ে আসলে কাচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.