Home / দেহ-মন / দেহ-মন

দেহ-মন

অর্থচিন্তা হল এই জগতে ধনদৌলত ও বিষয়াদির যতই বর্ধিত হোক না কেন তত অধিক বাসনা যদি বর্ধিত করবার সদা জাগরূক থাকে অর্থাত্ ধনবৃদ্ধির আশা। এটিও একপ্রকার অভাব যাতনা।

লোভ, মোহ, কাম, ক্রোধ, মদ, মাত্সর্য-চিত্তের এই ছয় প্রকার বৃত্তিকে ষড়রিপু বলা হয়। এরা দোস্ত বটে, দুশমনও বটে। শরীর রক্ষার জন্য আহার নিদ্রা আবশ্যক। সুতরাং এতে লোভ না করে কি উপায় আছে? তবে সীমা লঙ্ঘন করা উচিত নয়। সদ্ভাবের আওতায় থেকে শরীর রক্ষার ব্যবস্থা করবে। স্থান-কাল-পাত্রভেদে ক্রোধও প্রকাশ করতে হয়, এটি অপচয় বলা হয় না। ক্রোধ বন্ধুর কাজ করে কিন্তু বিচক্ষণ পরিচালকের দ্বারা পরিচালিত হতে হয়।

কামচিন্তা হল হস্তপদবিশিষ্ট দেহ, দেহ সংযোগ স্পর্শ সুখ যতই উপলব্ধি বা ভোগ করুক না কেন ততোধিক জন্য লালায়িত হন। ভোগে ভোগ বাড়তে থাকে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.