উপলব্ধি ও তার পরের ধারণারাজির মধ্যে সত্য আছে, প্রথম প্রথম চেষ্টা করেও বেশি সময় ধরে একাগ্র হওয়ার প্রয়োজন আছে। কারণ প্রকৃতি এবং চেতনা তখনও প্রস্তুত হয়নি। কিন্তু তখনও একাগ্রতা যদি স্বাভাবিক ও ধীর-শান্ত হয় তাহলে ভালো। কিন্তু যখন চেতনা ও প্রকৃতি প্রস্তুত হবে তখন কোনোরূপ চেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়রূপে ও সহজেই একাগ্রতা আসবে। পরিশেষে এ সত্তার স্বাভাবিক ও স্থায়ী অবস্থা হয়ে দাঁড়াবে-এ আর তখন একাগ্রতা থাকবে না-তখন তা হয়ে উঠবে আল্লাহ সমর্পিত আত্মার অবস্থারূপে।
এ কথা সত্য যে প্রথমে একাগ্র হওয়া ও একই সময়ে বাইরের কাজ করা সম্ভব নয়। কিন্তু পরে তা সম্ভব হবে। চেতনা তখন দু’ভাবে ভাগ হবে-অভ্যন্তরীণ চেতনা তখন আল্লাহ সমর্পিত হয়ে থাকবে আর বাইরের চেতনা বাইরের কাজ করবে অথবা সবটাই এমন সমন্বয়িত হয়ে থাকবে যে শক্তি তখন নির্বিরোধী দেহযন্ত্রের মধ্য দিয়ে কাজ করে চলবে।
বৈচিত্র্য জীবন বৈচিত্র্য জীবন
