Home / টিপস্ / ঘর সাজুক তাজা ফুলে

ঘর সাজুক তাজা ফুলে

তাজা ফুল দিয়ে রঙিন করে তুলুন আপনার ঘর। তাজা ফুলের সুবাসে মন বেশ সতেজ থাকে। বিভিন্ন প্রকার ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারেন আপনার ঘরের প্রতিটি ঘর। ফুল নির্বাচনে বারোমাসি ফুলের পাশাপশি মৌসুমি ফুলকেও প্রধান্য দেওয়া উচিত। ফুল কেনার আগে জেনে নিন কী করে অনেক দিন তাজা রাখবেন ফুলদানির ফুল।
* ফুল রাখার জন্য সব সময় পরিষ্কার ফুলদানি বা পাত্র ব্যবহার করুন।
* ছুরি দিয়ে ফুলের ডাল বা অতিরিক্ত পাতা তাড়াতাড়ি কেটে পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
* সকাল বা বিকেলে ফুলদানি সাজান, যখন আবহাওয়া ঠাণ্ডা থাকে।


* তিন-চার দিন পর পর ফুলদানির পানি পাল্টান। পানি হলদে বা ঘোলা হয়ে গেলে ফুল ঠিক থাকবে না। পানি পাল্টানোর সময় এক কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।
* বেশির ভাগ ফুল ফুলদানিতে রাখার জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। কিন্তু বালব ফুলের জন্য ঠাণ্ডা পানি।
* ফুলের পরিমাণ অনুযায়ী ফুলদানি পছন্দ করুন। ছোট ফুলদানিতে বেশি ফুল রাখলে অল্প পানির কারণে সহজেই শুকিয়ে যায়।
* ফুলদানির পানির মধ্যে পাতা ডুবে থাকলে পচে ব্যাকটেরিয়া তৈরি করে। ফুলগুলো তখন বেশি দিন বাঁচে না। তাই পানিতে ডুবে থাকা পাতা কেটে ফেলুন।
* কুড়ি বা আধফোটা অবস্থায় ফুলগুলো তুলে সাজান। এতে ফুলের রং খুলবে, আর ফুল ফোটাও দেখতে পারবেন।
* ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখুন, এতে ফুল বেশি দিন সতেজ থাকবে।
* ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন, বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
* ফুলের ডাঁটাগুলো তেরছাভাবে কাটুন। ফুলদানিতে এক চা চামচ গ্লুকোজ মেশান। দেখবেন এক সপ্তাহের ওপর ফুল তাজা থাকবে।
* ফুলদানির পানির মধ্যে এক চা চামচ লেবুর রস পানির সঙ্গে মিশিয়ে দিন। ফুল অনেক দিন তাজা থাকবে।
* ফুলদানিতে ফুল রাখার আগে ডাঁটার শেষ প্রান্ত ২ সে.মি. পর্যন্ত থেঁতো করে গরম পানিতে ৩০ সেকেন্ড ডুবিয়ে রাখুন। ফুল ভালো থাকবে।
* ফুল সাজানোর আগে পানিতে লবণ ও ভিনিগার মিশিয়ে নিতে পারেন। এতে ফুল তাজা থাকবে।
* প্রতিদিন ফুলের ডাঁটার কিছু অংশ ট্রিম করুন। ফুল ভালো থাকবে।
* ফুলদানির পানিতে ২ টেবিল চামচ আখের রস মেশান। আখের রস ভালো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। পানির ফাঙ্গাসও দূর করে।
* ফুল ভালো রাখার জন্য তিন ভাগ পানিতে এক ভাগ লাইমসোডা মেশান।
* পরিষ্কার কার্বোনেট বেভারেজ পানি ফুলের জন্য ভালো প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে।
* ফুলদানির পাশে তাজা ফল রাখবেন না। এতে ফুল দ্রুত শুকিয়ে যায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.